
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের দিল্লিতে দুই মুখোশধারী দুর্বৃত্তের ছুরির হামলায় আজ শুক্রবার দুইজন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত ছয়জন। পুলিশ জানায়, মুখোশধারী ওই দুই ব্যক্তি দিল্লির মাঙ্গোলপুরি এলাকায় এলোপাতাড়ি হামলা করতে থাকে। সেই ছুরিকাঘাতেই করান ভির ও দিনেস নারে ওই পথচারী নিহত হন। তারা তাদের বাড়ির সামনেই হাটাহাটি করছিলেন। হতাহতের কারও কোনও অপরাধের রেকর্ড নেই বলেও জানায় পুলিশ।
জানা যায়, ১০ দিন আগে স্থানীয় দুই গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে লড়াই চলে। সেসময় আহত একজন চিকিৎসাধীন অবস্থায় গত বুধবার মারা যান। পুলিশের ধারণা সেই ঘটনাকে কেন্দ্র করে এই এলোপাতাড়ি ছুরি হামলা হয়ে থাকতে পারে। পুলিশ জানায়,হামলাকারীরা তাদের টার্গেটকে খুঁজে না পেয়ে এলোপাতাড়ি হামলা চালাতে শুরু করে। এই ঘটনায় কয়েকজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে বলেও জানান তারা।