News71.com
 International
 30 Aug 18, 12:03 PM
 267           
 0
 30 Aug 18, 12:03 PM

দক্ষিণ আফ্রিকায় বাস উল্টে নিহত ১০  

দক্ষিণ আফ্রিকায় বাস উল্টে নিহত ১০   

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় বাস দুর্ঘটনায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার এ দুর্ঘটনায় আরো ৩০ জন আহত হয়েছেন। দেশটির কেপটাউন শহর থেকে পূর্ব কেপে যাওয়ার সময় বাসটি উল্টে যায়। এ ব্যাপারে পশ্চিম কেপের প্রাদেশিক ট্রাফিক প্রধান কেন্নি আফ্রিকা জানিয়েছেন, চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় বাসটি উল্টে যায়। চালকের ক্লান্তির কারণে নাকি অন্য কোন কারণে এ দুর্ঘটনা ঘটেছে তা এখনো জানা যায়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন