News71.com
 International
 30 Aug 18, 05:36 AM
 347           
 0
 30 Aug 18, 05:36 AM

মিয়ানমারের নেত্রী সু’চির নোবেল পুরস্কার প্রত্যাহার করা হবে না: নোবেল কমিটি

মিয়ানমারের নেত্রী সু’চির নোবেল পুরস্কার প্রত্যাহার করা হবে না: নোবেল কমিটি

আন্তর্জাতিক ডেস্কঃ মিয়ানমারের নেত্রী অং সান সু চির পুরস্কার প্রত্যাহার করা হবে না বলে জানিয়েছেন নরওয়ের নোবেল কমিটির সেক্রেটারি ওলাভ এনজোয়েলস্টাড। এর আগে, মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের ওপর সেনা অভিযান বন্ধে হস্তক্ষেপ করতে ব্যর্থ হওয়ায় সু চির নোবেল পুরস্কার কেড়ে নেয়ার দাবি উঠেছিল। ওলাভ এনজোয়েলস্টাড বলেন,পুরস্কার পাওয়ার মতো অতীতের কোনো অর্জনের জন্যই পদার্থ, সাহিত্য বা শান্তিতে নোবেল পুরস্কার দেয়া হয়। ১৯৯১ সাল পর্যন্ত গণতন্ত্র ও মুক্তির জন্য সংগ্রামের কারণে ওই বছরই শান্তিতে নোবেল পুরস্কার পান অং সান সু চি। তিনি বলেন, যে নিয়মানুসারে নোবেল পুরস্কার দেয়া হয় সে নিয়মই এই পুরস্কার প্রত্যাহারের অনুমোদন দেয় না। এর আগে গত বছর নরওয়ের নোবেল কমিটির প্রধান বেরিট রেইস-অ্যান্ডারসনও জানিয়েছিলেন, সু চির নোবেল পুরস্কার প্রত্যাহার করা হবে না। প্রসঙ্গত, নোবেল শান্তি পুরস্কার নরওয়ে থেকে দেয়া হয়। আর বাকি পুরস্কারগুলো সুইডেন থেকে দেয়া হয়। সূত্র: দ্য ইনডিপেন্ডেন্ট

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন