
আন্তর্জাতিক ডেস্ক: চীনে এই গ্রীষ্মে দেশের গড় তাপমাত্রা ২২ ডিগ্রী সেলসিয়াসে পৌঁছেছে।১৯৬১ সালের পর এটি সর্বোচ্চ গড় তাপমাত্রা।আবহাওয়া পর্যবেক্ষণ সংক্রান্ত ৫৫টি পর্যবেক্ষণ কেন্দ্র থেকে প্রাত্যহিক সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ডের ভিত্তিতে এ তথ্য জানা যায়।গতকাল সোমবার আবহাওয়া কর্মকর্তা একথা জানিয়েছেন।চীনের আবহাওয়া প্রশাসনের জরুরি ত্রাণ ও জনসেবা বিভাগের পরিচালক ঝাং জুকিয়াং এক সংবাদ সম্মেলনে বলেন, স্বাভাবিক বছরগুলোর তুলনায় জুন থেকে ২৬ আগস্ট পর্যন্ত দেশের গড় তাপমাত্রা ছিল ১ ডিগ্রী বেশী।এদিকে এবারের গ্রীষ্মে একটানা অনেকদিন ধরে সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করতে দেখা যায়।আর এ তাপমাত্রা আগের তুলনায় আরো অনেক বেশী এলাকায় আরো চরমভাবে পরিলক্ষিত হয়।এক্ষেত্রে আগস্টে চীনের গড় তাপমাত্রা ২২.২ ডিগ্রী সেলসিয়াসে পৌঁছায়।আর এ তাপমাত্রা অন্যান্য বছরগুলোর তুলনায় ১.২ ডিগ্রী বেশী। প্রায় ৯৩টি আবহাওয়া কেন্দ্র জিলিন, লিয়াওনিং, ইনার মঙ্গোলিয়া, সিচুয়ান, হুবেই ও শানদংয়ের অধিকাংশ স্থানে চরম বেশী তাপমাত্রা পড়ার কথা জানায়।স্বাভাবিক বছরগুলোর তুলনায় সেপ্টেম্বরেও গড় তাপমাত্রা বেশী পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।