
আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তান ইসলামিক স্টেট (আইএস) প্রধান আবু সাদ এরহাবি নিহত হয়েছেন বলে দাবি করেছে দেশটির সরকার।আইএস’র গোপন আস্তানায় অভিযানে এরহাবি নামের ওই আইএস প্রধান নিহত হন।আজ রবিবার দেশটির সরকার এক বিবৃতিতে আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।এক বিবৃতিতে বলা হয়, গতকাল শনিবার রাতে নানগরহর প্রদেশে অভিযানে এরহাবি নামের আইএস প্রধান নিহত হন।জাতীয় নিরাপত্তা সংস্থা তাদের বিবৃতিতে জানায়, আফগান ও বৈদেশিক বাহিনীর স্থল ও আকাশপথের যৌথ আক্রমণে সন্ত্রাসী গোষ্ঠী আইএসের আরও দশ সদস্য নিহত হন।বিবৃতিতে বলা হয়, আইএসের দুইটি গোপন আস্তানায় আক্রমণে বিপুল সংখ্যক ভারী ও হালকা অস্ত্র এবং গোলাবারুদ ব্যবহার করা হয়েছে।তবে এ বিষয়ে আইএসের সংবাদমাধ্যম আমাক কোন মন্তব্য করেনি।এদিকে ন্যাটো জোটের কাছ থেকেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।নানগরহর প্রদেশের গর্ভনর বলেন, আবু সাদ এরহাবি আফগানিস্তানে নিযুক্ত আইএস প্রধানদের মধ্যে চতুর্থ।