
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের উত্তর পশ্চিমাঞ্চলের কেরামনশাহ প্রদেশে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৫ জন নিহত ও ১০০ জন আহত হয়েছেন। আজ রোববার ইরাক সীমান্তের কাছে ৬.১ মাত্রার এ ভূমিকেম্পর উৎপত্তি বলে জানা গেছে। ভূমিকেম্পর কেন্দ্রস্থল ছিল তাজেহাবাদ শহর থেকে ১০ কিলোমিটার ও জাভানরুদ শহর থেকে ৩০ কিলোমিটার দূরে। এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।
জানা গেছে, পাঁচটি উদ্ধারকারী দল ওই এলাকায় পাঠানো হয়েছে। এছাড়া আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে। তাছাড়া,ইরাকের রাজধানী বাগদাদেও ভূমিকম্প অনুভূত হয়েছে। শহরটি ইরান সীমান্ত থেকে ৩৪২ কিলোমিটার দূরে অবস্থিত। এর আগে, গত নভেম্বরে কেরমানশাহ প্রদেশে ৭ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে অন্তত ৫৩০ জনের মৃত্যু হয়েছিল।