
আন্তর্জাতিক ডেস্ক: চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় হিলংজিয়াং প্রদেশের রাজধানী হার্বিনের একটি হোটেলে আজ শনিবার সকালে ভয়াবহ অগ্নিকান্ডে ১৮ জনের প্রাণহানি ঘটেছে।প্রাদেশিক দমকল বিভাগ জানায়, নগরীর সংবি এলাকার একটি হোটেলে শনিবার সকালে ভয়াবহ এ অগ্নিকান্ড ঘটে।সেখানে এখনো উদ্ধার কাজ চলছে।তাৎক্ষণিকভাবে অগ্নিকান্ডের কারণ জানা যায়নি।