News71.com
 International
 24 Aug 18, 06:13 PM
 330           
 0
 24 Aug 18, 06:13 PM

ইসরাইল বাড়াবাড়ি করলে মাটির সঙ্গে মিশে যাবে ।। ইরানের ধর্মীয়নেতা

ইসরাইল বাড়াবাড়ি করলে মাটির সঙ্গে মিশে যাবে ।। ইরানের ধর্মীয়নেতা


আন্তর্জাতিক ডেস্ক: ইসরাইল বেশি বাড়াবাড়ি করলে হাজার হাজার ক্ষেপণাস্ত্রের আঘাতে তেল আবিব মাটির সঙ্গে মিশে যাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের ধর্মীয় নেতা মোহাম্মাদ আলী মোবাহ্হেদি কেরমানি।আজ শুক্রবার তেহরানে জুমার নামাজের খুতবায় ওই খতিব এ হুঁশিয়ারি দেন।আয়াতুল্লাহ মোবাহ্হেদি কেরমানি তেহরানের জুমার নামাজের খুতবায় আরও বলেন, ইরানের প্রতিরক্ষা শক্তির কথা বিবেচনা করে তেহরানের সঙ্গে যুদ্ধে জড়াবে না ওয়াশিংটন।তিনি বলেন, পরমাণু সমঝোতার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র প্রমাণ করেছে তার ওপর আস্থা রাখা বা তার সঙ্গে আলোচনায় বসা যায় না। আমেরিকা ও পশ্চিমা দেশগুলো সন্ত্রাসী গোষ্ঠীকে ব্যবহার করে ইসলামি শাসনব্যবস্থার ক্ষতি করতে চায়। কিন্তু ইরানের জনগণ যেকোনো মূল্যে তাদের বিপ্লব ও ইসলামি শাসনব্যবস্থা টিকিয়ে রাখবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন