
আন্তর্জাতিক ডেস্কঃ ভেঙে পড়ল ফাইটার জেট৷ একদল পাখির সঙ্গে ধাক্কা লেগে মাঝ আকাশে ঘটল এই বিপত্তি৷ গত মঙ্গলবার দক্ষিণ সুইডেনে এই ঘটনায় এটি সুইডিশ ফাইটার জেট ভেঙে পড়ে৷ তবে পাইলট নিরাপদে বেরিয়ে আসতে পারেন বলে জানা গেছে৷ সূত্রের খবর,সুইডিশ আর্মড ফোর্সেস'র মুখপাত্র জোহান লান্ডগ্রেন জানান,একঝাঁক পাখির সঙ্গে ধাক্কা লেগেই এই দুর্ঘটনা ঘটে৷ সুইডিশ এয়ারোস্পেস কোম্পানি সাব'র তৈরি জ্যাস গ্রিপেন এয়ারক্র্যাফ্টের ট্রেনিং মিশনে ছিলেন সেই পাইলট৷ দক্ষিণ সুইডিশ শহর রণবির কাছে একটি মিলিটারি এয়ারবেসের আট কিলোমিটার উত্তরে এই দুর্ঘটনা ঘটে৷ আহত পাইলটকে হাসপাতালে ভর্তি করা হয়৷ কর্তৃপক্ষ জানান,একটি জঙ্গলের মধ্যে এই ফাইটার জেট ভেঙে পড়ে৷ প্রতি বছর পাখির সঙ্গে ধাক্কা লেগে এই ধরণের ৪০০ ঘটনা ঘটে৷