News71.com
 International
 23 Aug 18, 07:03 AM
 359           
 0
 23 Aug 18, 07:03 AM

দুই নারীর মুখ বন্ধ রাখতে ঘুষ দিয়ে ফেঁসে যাচ্ছেন ট্রাম্প।।

দুই নারীর মুখ বন্ধ রাখতে ঘুষ দিয়ে ফেঁসে যাচ্ছেন ট্রাম্প।।

আন্তর্জাতিক ডেস্কঃ দুই নারীর মুখ বন্ধ রাখতে ঘুষ দেওয়াসহ নানা আর্থিক অনিয়মের কারণে এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই ফেঁসে যাচ্ছেন বলে মনে করছেন বিশ্লেষকরা।মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণার সময় কেলেঙ্কারি এড়াতে ঘুষ দেওয়ার অভিযোগ আদালতে স্বীকার করে নিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক আইনজীবী মাইকেল কোহেন।মার্কিন নির্বাচনের আগে ট্রাম্পের সঙ্গে সম্পর্ক ছিল দাবি করা দুই নারীর মুখ বন্ধ রাখতে তাদের ঘুষ দেওয়া হয়েছিল বলে আদালতকে জানিয়েছেন কোহেন।ট্রাম্পের নির্দেশনায় ৫১ বছর বয়সী আইনজীবী কোহেন এ কাজ করেছিলেন বলে আদালতকে জানিয়েছেন।প্রেসিডেন্ট নির্বাচনের আগে ট্রাম্পের সঙ্গে সম্পর্ক ছিল দাবি করা দুই নারীর মুখ বন্ধ রাখা সে সময় খুবই গুরুত্বপূর্ণ ছিল।আর এ কাজটিই করা হয়েছিল অর্থের বিনিময়ে।

কোহেন কর ফাঁকি ও ব্যাংক জালিয়াতিসহ তার বিরুদ্ধে আনা আটটি অভিযোগ মেনে নিয়েছেন। সম্ভাব্য কারাদণ্ড ৬৫ বছর থেকে পাঁচ বছর তিন মাসে নামিয়ে আনতে সরকারি কৌঁসুলিদের সঙ্গে এক সমঝোতার ভিত্তিতে এসব অভিযোগ স্বীকার করে নেন তিনি।শুধু কোহেনই নন, একই দিন ভার্জিনিয়ার আলেকজান্ড্রিয়ায় ট্রাম্পের প্রচারণা শিবিরের সাবেক চেয়ারম্যান পল ম্যানাফোর্টও ব্যাংক জালিয়াতি ও কর ফাঁকির দায়ে অভিযুক্ত হয়েছেন। এবার প্রেসিডেন্ট ট্রাম্প নিজেও আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে পারেন বলে ধারণা করছেন অনেক বিশ্লেষক। এ বিষয়ে ট্রাম্প কোনো মন্তব্য করেননি এখনো।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন