News71.com
 International
 22 Aug 18, 09:29 AM
 288           
 0
 22 Aug 18, 09:29 AM

ভেনেজুয়েলায় ৭.৩ মাত্রার ভূমিকম্প,সুনামি সতর্কতা।।

ভেনেজুয়েলায় ৭.৩ মাত্রার ভূমিকম্প,সুনামি সতর্কতা।।

আন্তর্জাতিক ডেস্কঃ ভেনেজুয়েলার উত্তরাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এর কারণে রাজধানী কারাকাসের ভবনগুলো খালি করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ অনুযায়ী এর মাত্রা ছিল ৭ দশমিক ৩। স্থানীয় সময় গতকাল সঙ্গলবার বিকেলে অনভূত হওয়া ভূমিকম্পে কেঁপে ওঠে দেশটির ইরাপ প্রদেশ। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ অনুযায়ী,গতকাল মঙ্গলবারের এ ভূমিকম্পের কেন্দ্র ছিল উপকূলীয় ইরাপ প্রদেশে। যা কেরাকাস রাজ্যের রাজধানী ২৮৬ মাইল দূরে।

এ ব্যাপারে প্যাসিফিক সুনামি সতর্কতা কেন্দ্র জানায়, ভূমিকম্পের উপকেন্দ্রের প্রায় ২০০ মাইলের মধ্যে সুনামি হওয়ার শঙ্কা রয়েছে। এদিকে এরইমধ্যে গ্রানাডা,ত্রিনিদাদ ও টোবাগোসহ সংশ্লিষ্ট উপকূলীয় এলাকাগুলোতে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। তবে ভূমিকম্পে ঘরবাড়ি ও স্থাপনার ব্যাপক ক্ষতি হলেও কোন প্রাণহানির খবর পাওয়া যায়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন