News71.com
 International
 19 Aug 18, 08:36 AM
 309           
 0
 19 Aug 18, 08:36 AM

আল-আকসার সকল দরজা বন্ধ করে দিয়েছে ইসরায়েলি বাহিনী।।

আল-আকসার সকল দরজা বন্ধ করে দিয়েছে ইসরায়েলি বাহিনী।।

আন্তর্জাতিক ডেস্কঃ আল-আকসা মসজিদের সকল দরজা বন্ধ করে দিয়েছে ইসরায়েলি বাহিনী। আহমদ মাহমুদ নামের ৩০ বছরের এক ফিলিস্তিনি গত শুক্রবার (১৭ আগস্ট) ওল্ড সিটিতে ইসরায়েলি পুলিশকে ছুরিকাঘাতের চেষ্টা চালানোর পর থেকে এই পদক্ষেপ নিয়েছে ইসরায়েলি বাহিনী। এদিকে, ইসরায়েলি বাহিনীর এই পদক্ষেপের প্রতিক্রিয়ায় গত শুক্রবার প্রবেশদ্বারের বাইরে আসরের নামাজ আদায় করেন কয়েকশ'ফিলিস্তিনি। গত শুক্রবার রাতে এশার নামাজও আদায় করতে নামাজিরা ঐতিহ্যবাহী এ মসজিদটির প্রধান ফটক ‘বাব-আল-আসবাত’র সামনে জড়ো হওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। দখলদার পুলিশ জনসাধারণকে সরাতে গ্রেনেডও ব্যবহার করেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন