
আন্তর্জাতিক ডেস্কঃ কাশ্মীরে ভারতীয় সেনা ও জঙ্গিদের বন্দুকযুদ্ধে তিন জঙ্গি নিহত হয়েছেন। দক্ষিণ কাশ্মীরের কুপওয়ারা জেলায় গতকাল শনিবার এ ঘটনা ঘটে। প্রতিবেদনে বলা হয়েছে,এদিন তাংধার সেক্টরে লাইন অফ কন্ট্রোলের কাছে তিন জঙ্গিকে গুলিতে ঝাঁঝরা করে দেয় ভারতীয় সেনারা। এখনও পর্যন্ত জঙ্গিদের নাম-পরিচয় জানা যায়নি।