News71.com
 International
 18 Aug 18, 12:00 PM
 307           
 0
 18 Aug 18, 12:00 PM

গজনি পরিদর্শনে আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি।।

গজনি পরিদর্শনে আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি।।

আন্তর্জাতিক ডেস্কঃ তালেবান জঙ্গিদের হটিয়ে গজনি মুক্ত করায় আফগান বাহিনীকে শুভেচ্ছা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আশরাফ ঘানি। গতকাল শুক্রবার শহরটি পরিদর্শনকালে সশস্ত্র বাহিনীদের সদস্যদের তিনি এ অভিনন্দন জানান। গুরুত্বপূর্ণ এ শহরটি দখল অর্জন করতে কৌশলগত যুদ্ধে কমপক্ষে ১৫০ জন সৈন্য এবং ৯৫ জন বেসামরিক লোককে হত্যার ঘটনা ঘটেছে। পাঁচ দিন ধরে তালেবানরা গজনি শহর অবরোধ করে রাখার পর গত বুধবার শহরটির ওপর পূর্ণ নিয়ন্ত্রণের খবর জানায় আফগান কর্মকর্তারা। এ সময় একশ’ তালেবান জঙ্গিকে হত্যার খবরও জানানো হয়।

এদিকে প্রেসিডেন্ট ঘানি গজনিতে সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তিনি এ সময় নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং নিহতদের স্মরণে প্রার্থনা করেন। এছাড়া গজনি শহরের সঙ্গে যুক্ত আফগানিস্তানের রাজধানীর মহাসড়ক এবং কাবুলের দক্ষিণাঞ্চলের সড়কে নিরাপত্তা জোরদার করা হয়েছে। গজনিতে অবতরণের পর প্রেসিডেন্ট ঘানি বলেন,এখানে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সাহায্য করতে আমি এখানে এসেছি। আমি শহরটি নির্মাণে প্রতিশ্রুতিবদ্ধ এবং গজনিকে রক্ষা করতে আমি সব কিছু করব। আমাদের সৈন্যরা অত্যন্ত সাহসের সঙ্গে লড়াই করেছে এবং আমরা শান্তি ফিরিয়ে আনতে অঙ্গীকারাবদ্ধ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন