News71.com
 International
 17 Aug 18, 04:48 AM
 331           
 0
 17 Aug 18, 04:48 AM

ভারতের কেরালায় বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১০৬, রেড অ্যালার্ট জারি।।

ভারতের কেরালায় বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১০৬, রেড অ্যালার্ট জারি।।


আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের কেরালা রাজ্যে টানা বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১০৬ জনে দাঁড়িয়েছে। বন্যার কারণে ঘর-বাড়ি ছাড়তে হয়েছে কমপক্ষে ১ লাখ ৫০হাজার মানুষ। এরই মধ্যে বন্ধ হয়ে গেছে রাজ্যের ব্যস্ততম কোচি বিমানবন্দর। সূত্র জানিয়েছে, গত কয়েকদিনের বন্যায় শেষ খবর পর্যন্ত ১০৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এক সপ্তাহ ধরে চলা এই টানা বর্ষণ এর ভেতর থেমে যাওয়ার আশা করা হলেও এটি আগামী শনিবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বলেছেন,প্রায় এক শতকের মধ্যে সবচেয়ে ভয়াবহ এ বৃষ্টিপাতের কারণে রাজ্যজুড়ে জরুরি সতর্কতা (রেড অ্যালার্ট) জারি করা হয়েছে।

বন্যায় ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় আট হাজার কোটি রুপি সমমূল্যের শস্য ও সম্পদের। বন্যার কারণে কেরালার বিভিন্ন জায়গায় রেল যোগাযোগ ব্যাহত হচ্ছে। অনেক ট্রেন বাতিল করা হয়েছে। দুই-এক জায়গায় ট্রেন চললেও সেগুলো বিলম্বে আসা-যাওয়া করছে। বন্যার ফলে রাজ্যের ১০ হাজার কিলোমিটারের বেশি রাস্তার ক্ষতি হয়েছে। প্রবল বর্ষণের কারণে সৃষ্ট বন্যায় কোচি বিমানবন্দর আগামী শনিবার পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। বিমানবন্দরের রানওয়ে,পার্কিং এলাকা ডুবে গেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন