News71.com
 International
 16 Aug 18, 03:26 PM
 335           
 0
 16 Aug 18, 03:26 PM

ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বাজপেয়ী আর নেই

ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বাজপেয়ী আর নেই

আন্তর্জাতিক ডেস্কঃ চলে গেলেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী প্রথিতযশা রাজনৈতিক অটল বিহারী বাজপেয়ী। আজ বৃহস্পতিবার বিকেল ৫টা ৫ মিনিটে দিল্লির অল ইন্ডিয়া মেডিক্যাল সার্ভিসেস (এআইএমএস) হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ বিশিষ্টজনরা বাজপেয়ীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

অটল বিহারী বাজপেয়ী গত ১১ জুন কিডনি ইনফেকশনসহ একাধিক সংক্রমণের কারণে এআইএমএস হাসপাতালে ভর্তি হন। গত মঙ্গলবার থেকে তার শারীরিক পরিস্থিতির আরো অবনতি ঘটে। এরপর ফুসফুস ও অন্ত্রে সংক্রমণ ছড়িয়ে পড়ে। ডায়াবেটিসে আক্রান্ত বাজপেয়ীর একটি কিডনি দীর্ঘদিন ধরেই বিকল ছিল। এই পরিস্থিতিতে তাঁর চিকিৎসা আরো জটিল হয়ে ওঠে। উল্লেখ্য, তিন দফায় ভারতের বিজেপি সরকারের নেতৃত্ব দিয়েছিলেন বাজপেয়ী। প্রথম দফায় ১৯৯৬ সালে মাত্র ১৩ দিনের জন্য। এরপর ১৯৯৮ সালে ১৩ মাস এবং সর্বশেষ ১৯৯৯ থেকে ২০০৪ পর্যন্ত তিনি ভারতের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। সূত্র: এনডিটিভি

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন