News71.com
 International
 16 Aug 18, 02:21 PM
 317           
 0
 16 Aug 18, 02:21 PM

মাদকের কারণে ১ বছরে ৭২ হাজার মার্কিনীর মৃত্যু।।

মাদকের কারণে ১ বছরে ৭২ হাজার মার্কিনীর মৃত্যু।।

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে ২০১৭ সালে মাত্রাতিরিক্ত মাদক গ্রহণের ফলে ৭২ হাজার নাগরিকের মৃত্যু হয়েছে। যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোলের (সিডিসি) প্রাথমিক তথ্যে এ চিত্র উঠে এসেছে।সিডিসির প্রতিবেদনে দেখা যায়, ২০১৬ সালের তুলনায় ২০১৭ সালে মাদক গ্রহণের ফলে মৃত্যুর হার ১০ শতাংশ বেড়েছে।আর এই সংখ্যা দেশটিতে এইচআইভি, সড়ক দুর্ঘটনা ও বন্দুকের গুলিতে নিহত ব্যক্তির সংখ্যার তুলনায় অনেক বেশি। বিশ্লেষকেরা বলছেন, মৃতের সংখ্যা বৃদ্ধির বড় দুটি কারণ রয়েছে।প্রথমত, ব্যথানাশক হিসেবে অতিরিক্ত অপিয়য়েড ব্যবহার।আর দ্বিতীয়ত, অন্যান্য মাদক গ্রহণের দিকে আমেরিকান লোকজন দিন দিন বেশি ঝুঁকছে। তবে সব জায়গার চিত্র এক নয়।ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার ফ্যামিলি অ্যান্ড কমিউনিটি মেডিসিনের অধ্যাপক ডান চিকারোনে বলেন, জিকা ভাইরাসের মহামারি আকার ধারণ করার পর যে পদক্ষেপ নেওয়া হয়েছে,সেই তুলনায় মাদকদ্রব্যের মহামারি প্রতিরোধে পদক্ষেপ খুব ধীর।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন