News71.com
 International
 16 Aug 18, 09:38 AM
 328           
 0
 16 Aug 18, 09:38 AM

সৌদি আরবে বন্দুকযুদ্ধের পর চরমপন্থী গ্রেফতার।।

সৌদি আরবে বন্দুকযুদ্ধের পর চরমপন্থী গ্রেফতার।।

 আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলি বিনিময়ের পর ভারী অস্ত্রসহ আহত অবস্থায় একজন চরমপন্থীকে গ্রেফতার করা হয়েছে।আজ বৃহস্পতিবার ভোরে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় একথা জানিয়েছে।মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, লোকটি ইসলামিক স্টেট এর আদর্শে অনুপ্রাণিত এবং তার কাছ থেকে একটি মেশিন গান, একটি পিস্তল ও কয়েক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।রাষ্ট্র পরিচালিত টিভি আল-আখবারিয়া নগরীতে এই ঘটনা ঘটে। লোকটি সম্ভবত একটি বিস্ফোরকভর্তি বেল্ট পরে ছিল।ঘটনাটি এমন এক সময় ঘটল যখন দেশটি পবিত্র হজ পালনের প্রস্তুতি নিচ্ছে।১৯ থেকে ২৪ আগষ্ট এ বছরের হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হতে যাচ্ছে।দেশটিতে আল-কায়েদা ও ইসলামিক স্টেটসহ জিহাদিরা সাম্প্রতিক বছরগুলোতে একাধিক হামলা চালিয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন