
আন্তর্জাতিক ডেস্ক: উত্তর সুদানে স্কুলে যাওয়ার পথে নৌকাডুবে অন্তত ২২ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।জানা যায়, স্কুল অভিমুখী ৪০ শিক্ষার্থীকে নিয়ে স্থানীয় সময় আজ বুধবার একটি নৌকা নাইল নদী পাড়ি দেওয়ার সময় ডুবে যায়। দুর্ঘটনার পর সিভিল ডিফেন্স ফোর্স নিখোঁজদের সন্ধানে অভিযান শুরু করলেও কোনো আশার বাণী শোনা যায়নি। এর মধ্যে হাসপাতালের একজন নারী কর্মীও রয়েছেন। রাজধানী খারতুম থেকে ৭৫০ কিলোমিটার উত্তরে নৌকাডুবির এ ঘটনায় যান্ত্রিক ক্রুটিকে প্রাথমিক কারণ হিসেবে ধারণা করছে কর্তৃপক্ষ।