News71.com
 International
 15 Aug 18, 12:56 PM
 237           
 0
 15 Aug 18, 12:56 PM

দক্ষিণ চীন সাগর নিয়ে ফিলিপাইনের প্রেসিডেন্ট দুতের্তের হুঁশিয়ারি

দক্ষিণ চীন সাগর নিয়ে ফিলিপাইনের প্রেসিডেন্ট দুতের্তের হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্কঃ আন্তর্জাতিক মহলে উত্তেজনা ছড়িয়ে ক্রমশই উত্তপ্ত হয়ে উঠছে বিতর্কিত দক্ষিণ চীন সাগর। আর তারই জের ধরে এ নিয়ে চীনা সরকারকে সংযত আচরণ করতে বলেছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে।ফিলিপাইনের রাজধানী ম্যানিলার মালাকানাং প্যালেসে গতকাল মঙ্গলবার দুতের্তে জানান, তীব্র প্রতিযোগিতাপূর্ণ অঞ্চলটি যুদ্ধের সূতিকাগারে রূপান্তরিত হতে পারে। এ সময় তিনি বলেন, চীন সংযত আচরণ না করলে যেকোনো সময় চলমান উত্তেজনা আকস্মিক যুদ্ধে রূপ নিতে পারে।দুতের্তে আরও বলেন, আমি আশা করি, চীন অন্তত তাদের আচরণ সংযত করবে।আমি চীনের সঙ্গে ঝগড়া করতে চাই না।দক্ষিণ চীনা সাগরের অধিকাংশ এলাকা নিজেদের বলে দাবি করে আসছে বেইজিং।এ নিয়ে কয়েক দশক ধরে আঞ্চলিক দ্বন্দ্বে জড়িয়ে পড়েছে ফিলিপাইন ও চীন।তাছাড়া, এ সাগরের মালিকানা নিয়ে চীনের সাথে ভিয়েতনাম, তাইওয়ান, মালয়েশিয়া ও ব্রুনেই এরও দ্বন্দ্ব রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন