News71.com
 International
 15 Aug 18, 12:41 PM
 225           
 0
 15 Aug 18, 12:41 PM

ইকুয়েডরে বাস দুর্ঘটনায় নিহত ২৪, আহত ২২।।

ইকুয়েডরে বাস দুর্ঘটনায় নিহত ২৪, আহত ২২।।

আন্তর্জাতিক ডেস্ক: ইকুয়েডরে সড়ক দুর্ঘটনার ২৪ জন নিহত ও অারও ২২ জন আহত হয়েছেন।কলম্বিয়া ও ভেনিজুয়েলার একটি বাস গতকাল মঙ্গলবার ভোরে ইকুয়েডরে দুর্ঘটনার শিকার হয় বলে জানিয়েছেন কর্মকর্তারা।এ ব্যাপারে তারা জানান, নিহতদের মধ্যে অজ্ঞাত সংখ্যক ভেনিজুয়েলা ও কলম্বিয়ার নাগরিক রয়েছে।তাদের দুর্ঘটনা সম্পর্কে দেশ দু'টির দূতাবাসকে অবহিত করা হয়েছে।পিফো ও পাপালাকটা শহর দুটির মধ্যবর্তী স্থানে এই দুর্ঘটনা ঘটে বরৈ জানা গেছে। এদিকে, রাজধানীর নিরাপত্তা সচিব জুয়ান জাপাতা জানান,নিহতদের অধিকাংশই কলম্বিয়ান নাগরিক। এদিকে কুইটোর জরুরি কার্যনির্বাহী কমিটির প্রধান ক্রিস্টিয়ান রিভেরা বলেন, বাসটিতে বিদেশী লাইসেন্স প্লেট ছিল। কুইটো থেকে ৩০ কিলোমিটার পূর্বে একটি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। বাসটি ঢালু পথ দিয়ে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাড়ির সাথে ধাক্কা লেগে উল্টে যায়।এরপর রাস্তার পাশে তিনটি ছোট বাড়ির সাথে সজোরে ধাক্কা লাগে।তিনি টুইটারে বলেন, আমাদের জরুরি উদ্ধারকারী দল উদ্ধারকাজে সহায়তার জন্য ঘটনাস্থলে পৌঁছেছে। আমরা নিহতদের পরিবরের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন