News71.com
 International
 14 Aug 18, 05:38 PM
 304           
 0
 14 Aug 18, 05:38 PM

আফগানিস্তানের সেনাঘাঁটির দখল নিল তালেবান: নিহত ৪০ সেনা  

আফগানিস্তানের সেনাঘাঁটির দখল নিল তালেবান: নিহত ৪০ সেনা   

আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানের উত্তরাঞ্চলে একটি সেনা ঘাটিতে হামলা চালিয়ে ১০ জনকে হত্যা করেছে তালেবান। এ ঘটনায় আহত হয়েছে ১৫ জন। বহু সেনাকে আটকও করেছে তালেবান যোদ্ধারা। আজ মঙ্গলবার দেশটির সরকারি সূত্র জানায়,ফারইয়াব প্রদেশের গোরমাচ জেলার চেনাইয়েহা সেনা ঘাটিটি দখল করে ট্যাংক ও অস্ত্রাগারের নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান। প্রাদেশিক পরিষদের প্রধান মোহাম্মদ তাহির জানান,গত রবিবার থেকে তালিবানের হামলা শুরু হয়। তাহির বলেন,আমরা এখনও ঘাঁটিতে প্রবেশ করতে পারিনি। এর বেশিরভাগ এলাকাই এখন তালেবানের দখলে। এ ঘটনায় তালেবানের হাতে আটক হয়েছেন ৪০ সৈন্য। লড়াইয়ে তালেবানের ৩০ যোদ্ধাও নিহত হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন