News71.com
 International
 13 Aug 18, 07:55 AM
 349           
 0
 13 Aug 18, 07:55 AM

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ৫ মাত্রায় ভূমিকম্প।  

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ৫ মাত্রায় ভূমিকম্প।   

আন্তর্জাতিক ডেস্ক: তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চল। আজ সোমবার সকালে ৫ মাত্রার ভূমিকম্পের পরপর ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে জরুরি উদ্ধার অভিযানে চলছে। এখন পর্যন্ত ৫ জন আহত হয়েছে বলে জানা গেছে। চায়না ভূমিকম্প নেটওয়ার্ক কেন্দ্র জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ৭ কিলোমিটার গভীরে ২৪.১৯ ডিগ্রী উত্তর অক্ষাংশ থেকে ১০২. ৭১ পূর্ব দ্রাঘিমাংশে।

উইজি নগরীর তোংহাই কাউন্টির সিজিতে ছিল ভূমিকম্পটির উৎপত্তিস্থল। ভূমিকম্পে আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানা যায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন