
আন্তর্জাতিক ডেস্কঃ নাগরিকত্বের চূড়ান্ত খসড়া তালিকা (এনআরসি) নিয়ে দেশবাসীকে আশ্বস্ত করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, এনআরসি তালিকায় একজন ভারতবাসীর নামও বাদ পড়বে না। সম্প্রতি এনআরসি তালিকা থেকে অাসামের প্রায় ৪০ লাখ মানুষের নাম বাদ পড়েছে। এরপর থেকেই আসামসহ পশ্চিমবঙ্গ ও ভারতের রাজনৈতিক মাঠ উত্তাল হয়ে উঠেছে। নরেন্দ্র মোদি বলেন, যারা নিজেদের ওপর আস্থা হারিয়ে ফেলছেন তারাই এনআরসি তালিকাকে হাতিয়ার করে নিজেদের ভোটব্যাংক বাড়াতে চাইছে। কিন্তু আমি দেশবাসীকে আশ্বস্ত করছি, একজন ভারতীয় নাগরিকের নামও এনআরসি তালিকা থেকে বাদ পড়বে না। তিনি বলেন, যারা এই দেশের বাসিন্দা তাদেরকে এই দেশ ছেড়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই। তাই এই তালিকা নিয়ে উদ্বেগ অপ্রয়োজনীয়। সূত্র: দ্য হিন্দু