News71.com
 International
 11 Aug 18, 12:11 PM
 341           
 0
 11 Aug 18, 12:11 PM

পাকিস্তানে আত্মঘাতি হামলা ।। চীনা নাগরিকসহ নিহত ৫

পাকিস্তানে আত্মঘাতি হামলা ।। চীনা নাগরিকসহ নিহত ৫

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের বেলুচিস্তানে খনি কর্মীদের বহনকারী একটি বাসে আত্মঘাতি বোমা হামলায় ৫ জন নিহত হয়েছে। শনিবার দালবান্দিনে এ ঘটনা ঘটে। খবর ডনের। এ ঘটনায় আরো তিন বিদেশিসহ ৫ জন আহত হয়েছে। হতাহতদের বেশিরভাগ সায়েনদাক কপার-গোল্ড খনি প্রকল্পে কর্মরত ছিলেন। তাদের ফ্রনটিয়ার কনস্টালবুলারির অধীনে বিশেষ নিরাপত্তা দেয়া হতো। পুলিশ জানায় একটি তেলবাহী ট্রাক নিয়ে বাসের ওপর হামলা চালায় আত্মঘাতি। এলাকাটি ইরান সীমান্তের কাছে অবস্থিত। হামলায় ট্রাক ও বাসটি পুরোপুরি বিধ্বস্ত হয়। আহতরা বর্তমানে দালদাবিনের আরব হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন