News71.com
 International
 11 Aug 18, 04:37 AM
 532           
 0
 11 Aug 18, 04:37 AM

পাকিস্তান সেনাবাহিনীর প্রশিক্ষণ বন্ধ করছে মার্কিন যুক্তরাষ্ট্র

পাকিস্তান সেনাবাহিনীর প্রশিক্ষণ বন্ধ করছে মার্কিন যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্কঃ সন্ত্রাসবিরোধী কার্যক্রমে যথাযথ পদক্ষেপ না নেয়ায় পাকিস্তানের ওপর ক্ষুব্ধ মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। পাকিস্তানে সামরিক সহায়তা আটকে দিয়েছে তার প্রশাসন। এবার পাকিস্তানের সামরিক বাহিনীকে দেয়া প্রশিক্ষণও বন্ধ করে দিচ্ছে। গত এক দশকেরও বেশি সময় ধরে পাকিস্তানের সামরিক বাহিনীকে শিক্ষাসহ বিভিন্ন কৌশল নিয়ে প্রশিক্ষণ দিতো মার্কিন সেনাবাহিনী। মার্কিন পররাষ্ট্রমন্ত্রণালয়ের অন্যতম মুখপাত্র জানান, যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল মিলিটারি এডুকেশন অ্যান্ড ট্রেনিং প্রোগ্রামে (আইএমইটি) ৬৬ পাকিস্তান সেনা কর্মকর্তা প্রশিক্ষণ নেন। কিন্তু তাদের বাদ দিয়ে অন্য দেশ থেকে নেয়া হতে পারে। দুই দেশের পররাষ্ট্রমন্ত্রণালয় এ নিয়ে মন্তব্য করেনি। তবে উভয় দেশের কর্মকর্তারাই এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। ইতোমধ্যে জানা গেছে, রাশিয়া পাকিস্তান সেনাবাহিনীকে প্রশিক্ষণ দেবে।-রয়টার্স।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন