News71.com
 International
 09 Aug 18, 06:54 AM
 374           
 0
 09 Aug 18, 06:54 AM

ভারতে স্বর্ণের বিস্কুটসহ এক বাংলাদেশি আটক।।

ভারতে স্বর্ণের বিস্কুটসহ এক বাংলাদেশি আটক।।

আন্তরজাতিক ডেস্কঃ স্বর্ণ পাচার করতে গিয়ে বিএসএফ’এর হাতে আটক হল এক বাংলাদেশি।আজ বুধবার ভারত-বাংলাদেশ হরিদাসপুর আন্তর্জাতিক সীমান্ত দিয়ে ভারতের প্রবেশের সময় পেট্রাপলে ওই বাংলাদেশি নাগরিককে আটক করে বিএসএফের ৬৪ নম্বর ব্যাটেলিয়নের কর্মকর্তারা।বিএসএফ সূত্রে খবর আটক বাংলাদেশি নাগরিকের নাম জয়নাল আবেদিন (৫১), বাড়ি যশােরের বেনাপোলে।এদিন দুপুরে তাকে সন্দেহজনক ভাবে ঘুরতে দেখে সন্দেহ হয় নিরাপত্তা বাহিনীর।তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৬টি স্বর্ণের বিস্কুট, যার ওজন ৬৯৯.৮৪ গ্রাম। আন্তর্জাতিক বাজারে যর দাম আনুমানিক ২১.৩৮ লাখ রুপি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন