News71.com
 International
 09 Aug 18, 05:44 AM
 355           
 0
 09 Aug 18, 05:44 AM

মার্কিন হুমকিকে উপেক্ষা করেই ইরানের সঙ্গে ব্যবসা করবে চীন ও জার্মানি

মার্কিন হুমকিকে উপেক্ষা করেই ইরানের সঙ্গে ব্যবসা করবে চীন ও জার্মানি

আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন হুমকি সত্ত্বেও ইরানের সঙ্গে ব্যবসা-বাণিজ্য চালিয়ে যাবে চীন ও জার্মানি। গতকাল বুধবার দেশ দুটির পক্ষ থেকে এই তথ্য জানানো হয়। এর আগের দিন মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন যারা ইরানের সঙ্গে ব্যবসা করবে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যবসা করতে পারবে না। খবর বার্তা সংস্থা রয়টার্সের। যুক্তরাষ্ট্রের মিত্ররা যে ক্রমেই সরে যাচ্ছে তা চীন এবং জার্মানির ঘোষণার মধ্যেই প্রমাণ পাওয়া যাচ্ছে। যুক্তরাষ্ট্রের ইউরোপীয় মিত্ররা বরাবরই ইরানের ওপর একতরফা নিষেধাজ্ঞার বিরুদ্ধে। চীনের পররাষ্ট্রমন্ত্রণালয় গতকাল জানিয়েছে, আমরা ইরানের ওপর অবরোধকে সমর্থণ করি না। মন্ত্রণালয় জানায়, ইরানের সঙ্গে চীনের ব্যবসা-বাণিজ্য স্বচ্ছ, যৌক্তিক এবং আইনসঙ্গত। এর মাধ্যমে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নীতির কোনো লংঘন ঘটছে না। চীনের আইনগত অধিকার রক্ষা করা হবে বলে মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়। জার্মান সরকারের এক বিবৃতিতে জানানো হয়, ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা আন্তর্জাতিক আইনের লংঘন ঘটাতে পারে এবং এর প্রভাব অনেক দেশের ওপর পড়বে। জার্মানি আশা করে যুক্তরাষ্ট্র তার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে এবং ইউরোপের স্বার্থ দেখবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন