News71.com
 International
 06 Aug 18, 07:56 AM
 336           
 0
 06 Aug 18, 07:56 AM

আইএস জিহাদিদের লক্ষ্য করে সিরিয় সরকারি বাহিনীর বোমা হামলা।।

আইএস জিহাদিদের লক্ষ্য করে সিরিয় সরকারি বাহিনীর বোমা হামলা।।

আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার সরকারি বাহিনী গতকাল রবিবার রাতে দক্ষিণাঞ্চলীয় স্বইদা প্রদেশের কাছে ইসলামিক স্টেট (আইএস) নিয়ন্ত্রিত একটি মরু এলাকায় বোমা হামলা চালিয়েছে।ব্রিটেন ভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এর প্রধান রামি আব্দেল রহমান বলেন, সন্ধ্যা থেকে আইএস জিহাদি ও সরকারি সৈন্যদের মধ্যে তুমুল লড়াই চলছে।তিনি আরো বলেন, সৈন্যরা দক্ষিণাঞ্চলীয় প্রদেশের মরুভূমি সংলগ্ন স্বইদার উত্তর ও উত্তরপূর্বের দিকে অগ্রসর হচ্ছে।রামি বলেন, আইএসকে এই স্থান থেকে উৎখাত করতেই সরকারি বাহিনী এই অভিযান শুরু করেছে।তিনি আরো বলেন, ওই এলাকায় বড় ধরনের সৈন্য সমাবেশ করা হয়নি।

গত মাসে ধর্মীয় সংখ্যালঘুগোষ্ঠী দ্রুজ এর ৩০ বেসামরিক লোককে জিম্মি করে আইএস জিহাদিরা। রাশিয়া এদের মুক্তির ব্যাপারে আইএস এর সঙ্গে সমঝোতায় ব্যর্থ হওয়ার পর এ অভিযান শুরু করে বাশার বাহিনী।ওই অপহরণের পর আইএস জিহাদিরা স্বইদা প্রদেশে বেশ কয়েকটি সমন্বিত হামলা চালায়।এতে ২৫০ জনের বেশি লোক প্রাণ হারায়।গতকাল্ল রবিবার অবজারভেটরি ও নিউজ ওয়েবসাইট স্বইদা ২৪ ঘোষণা করে যে আইএস ১৯ বছর বয়সী এক ছাত্রের শিরোñেদ করেছে। তাকেও জিম্মি করা হয়।অবজারভেটরি জানায়, অপহরণের পর সরকারি বাহিনীর সঙ্গে সমঝোতা ব্যর্থ হওয়ার পর জিহাদিরা এই প্রথম কোন জিম্মিকে হত্যা করল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন