News71.com
 International
 05 Aug 18, 07:45 AM
 298           
 0
 05 Aug 18, 07:45 AM

চীনের উত্তরপশ্চিমাঞ্চলে ভয়াবহ বন্যা, নিহত ২০,নিখোঁজ ৮।।

চীনের উত্তরপশ্চিমাঞ্চলে ভয়াবহ বন্যা, নিহত ২০,নিখোঁজ ৮।।

আন্তর্জাতিক ডেস্কঃ ভারী বর্ষণের ফলে চীনের উত্তরপশ্চিমাঞ্চলে সৃষ্ট বন্যায় ২০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে কর্মকর্তারা। এছাড়া এ ঘটনায় এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন আরও আটজন। এ ব্যাপারে খবরে বলা হয়েছে, জিনজিয়ান প্রদেশের ‍উইঘুর স্বায়ত্তশাসিত অঞ্চলে ২০ জন নিহত হয়েছেন। একইসঙ্গে হামিতে কিনচেং টাউনশিপে ভারী বর্ষণের কারণে আটজন নিখোঁজ রয়েছেন। কর্মকর্তারা জানিয়েছেন,একটি জলাধারের একাংশ ভেঙে গেলে বন্যা ভয়াবহ আকার ধারণ করে। তারা বলছেন,ওই জলাধারের সক্ষমতা প্রতি সেকেন্ডে ৫৩৭ কিউবিক মিটার। কিন্তু এখন প্রতি সেকেন্ডে এক হাজার ৮৪৮ কিউবিক মিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। জানা গেছে,এখন পর্যন্ত সাড়ে পাঁচ হাজারের বেশি মানুষকে দুর্গত এলাকা থেকে সরিয়ে নেয়া হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন