News71.com
 International
 05 Aug 18, 06:00 AM
 260           
 0
 05 Aug 18, 06:00 AM

পাকিস্তানে বাস-ট্যাংকার সংঘর্ষে নিহত ১৮।।

পাকিস্তানে বাস-ট্যাংকার সংঘর্ষে নিহত ১৮।।

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের খাইবার পাখতুনখা প্রদেশে যাত্রীবাহী বাস ও তেলবাহী ট্যাংকারের সংঘর্ষে অন্তত ১৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩৩ জন।নিহতদের মধ্যে দুই শিশু ও দুই নারী রয়েছেন।আহতদের তাৎক্ষণিকভাবে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।গতকাল শনিবার প্রদেশের কোহাট জেলার সামারি এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।বাসটি বুনার থেকে করাচি যাচ্ছিল।পাকিস্তানে সড়ক দুর্ঘটনা একটি সাধারণ ঘটনা। দেশটির দুর্বল সড়ক যোগাযোগ ব্যবস্থাই এর প্রধান কারণ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন