News71.com
 International
 04 Aug 18, 07:03 AM
 351           
 0
 04 Aug 18, 07:03 AM

ডেনমার্কে বোরখা নিষিদ্ধ, নিকাব পরলেই জরিমানা।।

ডেনমার্কে বোরখা নিষিদ্ধ, নিকাব পরলেই জরিমানা।।

আন্তর্জাতিক ডেস্কঃ গত বুধবার থেকে ডেনমার্কে বোরখা পরিধান নিষিদ্ধ করা হয়েছে। এই নিষেধাজ্ঞার পরিপ্রেক্ষিতে দেশটিতে প্রথমবারের মতো এক নারীকে নিকাব পরার দায়ে জরিমানা করা হয়েছে। সূত্র জানিয়েছে,নিকাব পরিধান করায় ২৮ বছর বয়সী এক নারীকে জরিমানা করা হয়েছে। অপর এক নারী নিকাব পরিহিত নারীটির বোরখা খোলার জন্য ধস্তাধস্তি করে। এরপর বিষয়টি পুলিশকে অবহিত করা হয়। পুলিশ জানিয়েছে,ওই ঘটনার পর তাদের ডাকা হয় এবং তারা ঘটনাটির সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে। অভিযুক্ত নারীটি তার নিকাব সরাতে অস্বীকৃতি জানালে তাকে জরিমানা করা হয়। এদিকে ডেনমার্কে বোরখা ও নিকাব নিষিদ্ধকরণে নতুন যে আইন করা হয়েছে তার বিরুদ্ধে দেশটির মানবাধিকার সংস্থাগুলো সমালোচনায় মুখর হয়ে উঠেছে। এ নিয়ে বিক্ষোভে নেমেছে মুসলিম সম্প্রদায়ভুক্ত জনতা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন