News71.com
 International
 04 Aug 18, 05:14 AM
 269           
 0
 04 Aug 18, 05:14 AM

পাকিস্তান প্রধানমন্ত্রীর কূর্সিতে ইমরানকে ঠেকাতে একাট্টা হচ্ছে বিরোধীরা

পাকিস্তান প্রধানমন্ত্রীর কূর্সিতে ইমরানকে ঠেকাতে একাট্টা হচ্ছে বিরোধীরা

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দাবি করেছে, সরকার গঠনের জন্য তাদের যথেষ্ট সমর্থন আছে। দলটির মুখপাত্র দাবি করেন, তারা ১৮০ এমপির সমর্থন পাবেন। গতকাল শুক্রবার এমকিউএম পিটিআইকে সমর্থন দিয়েছে। এদিকে কারাগারে আটক নওয়াজ শরিফের দল পাকিস্তান মুসলিম লীগও সরকার গঠনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। দলটি পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) সঙ্গে আলোচনা শুরু করেছে। পিটিআইয়ের মুখপাত্র ফাওয়াদ চৌধুরী জানান, সরকার গঠনে তারা ১৮০ এমপির সমর্থন পাবেন বলে মনে করছেন। তবে পাকিস্তানের মিডিয়া ডন জানায়, এই পর্যন্ত ১৪৩ এমপির সমর্থন পেয়েছে ইমরান খানের দল। ৩৪২ আসনের জাতীয় পরিষদে ২৭২ আসনে নির্বাচন হয়। এর মধ্যে গত ২৫ জুলাইয়ের নির্বাচনে অনুষ্ঠিত ২৭০ আসনের মধ্যে পিটিআই পেয়েছে ১১৫টি আসন। সরকার গঠন করতে দরকার ১৩৭ আসন।

অন্যদিকে প্রধানমন্ত্রী হিসেবে ইমরান খানের শপথ আটকাতে ঐক্যবদ্ধ হচ্ছে বিরোধীরা। একটি সূত্র জানায়, পিটিআইকে সংখ্যালঘু প্রমাণ করতে জোট বাঁধার পরিকল্পনা করছে অপর দুই প্রধান বিরোধী দল। বিষয়টি নিয়ে বৃহস্পতিবার এক দফা আলোচনাও সেরে ফেলেছে পিএমএল (এন) এবং প্রয়াত বেনজির ভুট্টোর পিপিপি। পাশাপাশি অন্য ছোট দলগুলোর সঙ্গেও আলোচনা করা হবে বলে জানানো হয়েছে। নির্বাচনে পিপিপি ৪৩ আসন এবং পিএমএল (এন) ৬৪ আসন পেয়েছে।- রয়টার্স ও ডন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন