News71.com
 International
 04 Aug 18, 05:12 AM
 243           
 0
 04 Aug 18, 05:12 AM

ভারতের অন্ধ্রপ্রদেশে পাথর খনিতে বিস্ফোরণে ১০ শ্রমিক নিহত

ভারতের অন্ধ্রপ্রদেশে পাথর খনিতে বিস্ফোরণে ১০ শ্রমিক নিহত

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতে একটি পাথর খনি বিস্ফোরণের ঘটনায় অন্তত ১০ জন শ্রমিক নিহত হয়েছে। দেশটির অন্ধ্রপ্রদেশের কুরনুল জেলার হাথি বেলগালে শুক্রবার রাতে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরো পাঁচজন আহত হয়েছে। ভারতীয় সংবাদ হিন্দুস্তান টাইমস এ তথ্য জানা গেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার রাত ৮ টা ৩০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই খনির ভেতর আগুন লাগলে তা নিকটবর্তী এলাকায় ছড়িয়ে পড়ে। এতে তিনটি ট্রাক্টর, একটি লরি ও দুটি চালা ঘর পুড়ে ছাই হয়ে যায়। একজন কর্মকর্তা জানিয়েছেন, হতাহতদের সকলেই উড়িষ্যার বাসিন্দা। শ্রমিকরা যখন খনিতে কাজ করছিল তখন বিস্ফোরণ ঘটে। তিনি জানান, খনিতে বিস্ফোরণের সময় সেটির ভেতর কমপক্ষে ২০ জন শ্রমিক ছিল। হঠাৎ এই বিস্ফোরণে খনির ভেতর আটকা পড়ে যায় শ্রমিকরা ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন