News71.com
 International
 03 Aug 18, 07:53 AM
 275           
 0
 03 Aug 18, 07:53 AM

ইরানের বিরুদ্ধে লোহিত সাগরে সেনা নামাবে ইসরায়েল।।

ইরানের বিরুদ্ধে লোহিত সাগরে সেনা নামাবে ইসরায়েল।।

আন্তর্জাতিক ডেস্কঃ ইরানি সেনারা বাব আল মানদেব প্রণালী বন্ধ করে দেওয়ার চেষ্টা করলে সেখানে সামরিক বাহিনী মোতায়েন করা হবে বলে হুমকি দিয়েছে ইসরায়েল।গত বুধবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এ কথা বলেছেন। লোহিত সাগর ও এডেন উপসাগরের সংযোগকারী বাব আল মানদেব প্রণালী ইসরায়েলের জন্য খুবই গুরুত্বপূর্ণ।ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন,যদি ইরান বাব আল মানদেব প্রণালী বন্ধ করার চেষ্টা করে, আমি নিশ্চিত তাহলে সে নিজেকে তার প্রচেষ্টা প্রতিরোধ করতে দৃঢ়প্রতিজ্ঞ একটি আন্তর্জাতিক জোট বাহিনীর সঙ্গে যুদ্ধরত অবস্থায় দেখতে পাবে, আর এই জোটে ইসরায়েলের সামরিক বাহিনীর সবগুলো শাখা অন্তর্ভুক্ত থাকবে।ইসরায়েলের হাইফায় নৌবাহিনীর নতুন কর্মকর্তাদের পাসিং আউট প্যারেডের বক্তৃতায় নেতানিয়াহু এসব কথা বলেন।গত সপ্তাহে সৌদি আরব এই প্রণালী দিয়ে তেল রপ্তানি স্থগিত করেছে। ইরান সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা বাব আল মানদেব প্রণালীতে দুটি জাহাজে হামলা চালানোর পর ওই ঘোষণা দেয় সৌদি আরব।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন