News71.com
 International
 02 Aug 18, 12:54 PM
 281           
 0
 02 Aug 18, 12:54 PM

কাবুলে এক ভারতীয়সহ ৩ বিদেশিকে অপহরণের পর হত্যা।।

কাবুলে এক ভারতীয়সহ ৩ বিদেশিকে অপহরণের পর হত্যা।।

আন্তর্জাতিক ডেস্কঃ কাবুলে একটি বহুজাতিক কোম্পানিতে কর্মরত এক ভারতীয়সহ ৩ বিদেশি নাগরিককে অপহরণের পর হত্যা করেছে সন্ত্রান্ত্রীরা। এ ঘটনায় কাবুলে থাকা অন্য প্রবাসীরাও আতঙ্কিত হয়ে পড়েছেন। নিহতদের মধ্যে অন্য দু’জন মালয়েশিয়া ও মেসিডোনিয়ার নাগরিক। পুলিশ জানায় নিহতরা সবাই বিশ্ব বিখ্যাত খাদ্য কোম্পানি সোডেস্কোয় কর্মরত ছিলেন।

কাবুলের পাল-ই-চারখিতে ৩ জন সন্ত্রাসী তাদের অপহরণ করেছিল। পরে কাবুল প্রদেশের মুসাহি জেলায় তাদের মরদেহ পাওয়া যায়। সাম্প্রতিক সময়ে অপহরণ বেড়ে গেছে কাবুলে। বিশেষত বিদেশি নাগরিকদের অপহরণের পর মুক্তিপণ দাবি করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন