News71.com
 International
 01 Aug 18, 12:47 PM
 267           
 0
 01 Aug 18, 12:47 PM

মেক্সিকোতে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত,আহত ৮৫।।

মেক্সিকোতে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত,আহত ৮৫।।

আন্তর্জাতিক ডেস্কঃ মেক্সিকোতে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় কমপক্ষে ৮৫জন আহত হয়েছেন। এরোমেক্সিকো’র যাত্রীবাহী বিমানটি উড্ডয়নের কিছুক্ষণ পরই বিধ্বস্ত হয়। মেক্সিকোর উত্তরাঞ্চলীয় ডুরাংগো রাজ্যে এই ঘটনা ঘটে। ঘটনায় কেউ নিহত হওয়ার খবর পাওয়া যায়নি। মেক্সিকোর যোগাযোগ ও পরিবহন মন্ত্রী জেরার্দো রুইজকে উদ্ধৃত করে খবরে বলা হয়,মেক্সিকো সিটিগামী এমব্রায়ের ১৯০ সিরিজের বিমানটি প্রায় পুরোপুরি ভর্তি ছিল। ৯৭ জন যাত্রী ও চারজন কর্মচারী নিয়ে গতকাল মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৪:০০টায় নিচে নেমে আসে।

রাজ্যের বেসামরিক সুরক্ষা সংস্থার মুখপাত্র আলেহান্দ্রো কার্দোজা বলেন, বিমানটি রাজ্যের রাজধানীর বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই ১০ কিলোমিটার দূরে জরুরী অবতরণ করে। কার্দোজা আরো বলেন,এই ঘটনায় অন্তত ৮৫জন আহত হয়েছে। কেউ কেউ গুরুত্বরভাবে। দুর্ঘটনার পরপর একটি অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। তবে তা দ্রুতই নিভিয়ে ফেলা হয়। ডুরাংগোর গভর্নর হোসে আসিপুরো টুইটারে লিখেছেন,এটা নিশ্চিত যে, ঘটনায় কেউ নিহত হননি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন