News71.com
 International
 31 Jul 18, 08:24 AM
 305           
 0
 31 Jul 18, 08:24 AM

নিউ ইয়র্কে গুলিতে শিশুসহ নিহত ৪।।

নিউ ইয়র্কে গুলিতে শিশুসহ নিহত ৪।।

আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে একটি অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে গুলিতে পাঁচ বছরের শিশুসহ চারজন নিহত হয়েছে।গতকাল সোমবার স্থানীয় সময় রাতে ওই ঘটনা ঘটেছে।ঘটনাটি হত্যা পরবর্তী আত্মহত্যা কি-না তদন্তকারী কর্মকর্তারা তা খতিয়ে দেখছেন বলে জানা গেছে।কর্মকর্তারা জানিয়েছেন, কুইন্সের অ্যাসটোরিয়া সেকশনে ভবনটি অবস্থিত। রাত ৯টার কিছুক্ষন আগে গুলির ঘটনা ঘটে বলে তারা খবর পান। ভবনটির একটি ফ্লাটের ভেতর দুজন নারী, একজন পুরুষ এবং এক শিশুকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখেন তারা।তারা জানান, নিহত ব্যক্তিরা একে অপরের সঙ্গে সম্পর্কিত কি-না বিষয়টি তাৎক্ষণিকভাবে নিশ্চিত হতে পারেননি তারা।পুলিশ ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে।এদিকে টিভি নিউজের ভিডিওতে দেখা গেছে,ভবনটির বাইরে পুলিশের গাড়ি দাঁড়িয়ে আছে।এ সময় স্থানীয়দেরও ঘটনাস্থলে জড়ো হতে দেখা গেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন