
আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডেপুটি অ্যাসিসটেন্ট সেক্রেটারি অ্যালিস ওয়েলসের সঙ্গে কাতারের রাজধানী দোহায় তালেবানের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। একজন তালেবান নেতার বরাতে এ তথ্য জানা্ গেছে। ওই তালেবান নেতা জানিয়েছেন,বৈঠকটি ছিল খুবই গুরুত্বপূর্ণ। উল্লেখ্য,তালেবানরা অনেক আগে থেকেই দাবি করছে,তারা কেবল যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনায় বসতে ইচ্ছুক। তালেবানের ব্যাপারে ওয়াশিংটনের নীতির যে পরিবর্তন হচ্ছে এই সরাসরি আলোচনা সেটিই প্রমাণ করে। মার্কিন গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল কাতারে এই বৈঠকের ব্যাপারে প্রথম খবর প্রকাশ করে। তালেবানের দুজন সিনিয়র নেতা কাবুলে ওই বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। তালেবানের ওই নেতা জানিয়েছেন,তালেবানের রাজনৈতিক শাখার প্রধান আব্বাস স্তানিকজাইয়ের নেতৃত্বে ছয় সদস্যের একটি দল দোহায় ওই বৈঠকে অংশ নিয়েছে।