News71.com
 International
 30 Jul 18, 06:22 AM
 335           
 0
 30 Jul 18, 06:22 AM

আসামে আজ এনআরসি চূড়ান্ত খসড়া তালিকা প্রকাশ, শঙ্কিত বাঙালিরা।।

আসামে আজ এনআরসি চূড়ান্ত খসড়া তালিকা প্রকাশ, শঙ্কিত বাঙালিরা।।

আন্তর্জাতিক ডেস্কঃ দেশ হারানোর ভয়ে 'শঙ্কিত' আসামের বাঙালিরা। আজ আসামের জাতীয় নাগরিক পঞ্জিকরণের (এনআরসি) চূড়ান্ত খসড়া তালিকা প্রকাশ করা হবে। এ তালিকা থেকে বাদ পড়ে যাওয়ার শঙ্কায় ভুগছেন বাঙালিরা। ভিটেমাটির পাশাপাশি দেশ হারানোর ভয়ও তাদের জেঁকে ধরেছে। প্রসঙ্গত,প্রথম তালিকায় প্রায় ৭০ শতাংশ বাঙালির নাম বাদ গিয়েছিল। সূত্র জানায়,আসামে নাগরিক তালিকা প্রকাশকে সামনে রেখে অভূতপূর্ব নিরাপত্তাবলয় তৈরি হয়েছে। রাজ্য পুলিশের পাশাপাশি ১২০ কোম্পানি (২২ হাজার) সেনা মোতায়েন করা হয়েছে। এনআরসির চূড়ান্ত তালিকা প্রকাশ উপলক্ষে শুধু আসামই নয়,প্রতিবেশী পশ্চিমবঙ্গ,মেঘালয়,নাগাল্যান্ড ও অরুণাচল প্রদেশও তাদের সীমান্তে জারি করেছে কড়া নজরদারি।

তবে এনআরসি সূত্র জানিয়েছে,প্রতিটি এনআরসি সেবা কেন্দ্রের মাধ্যমে তালিকায় নাম অন্তর্ভুক্ত হয়েছে কিনা,তা জানা যাবে। পাশাপাশি অনলাইন ও মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে জানা যাবে। অবশ্য নাম না থাকলেও কারো বিরুদ্ধে এখনই ব্যবস্থা নেয়া যাবে না-আসাম সরকারকে এমনই নির্দেশ দিয়েছে ভারত সরকার। আসামের অর্থমন্ত্রী হীমন্ত বিশ্বশর্মা বলেন,অযথা উদ্বেগের কিছু নেই। কারো বিরুদ্ধেই ব্যবস্থা নেবে না সরকার। তালিকায় নাম না থাকলে আগামী ৭ আগস্টের মধ্যে আবেদন করতে হবে বলে জানানো হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন