
আন্তর্জাতিক ডেস্কঃ ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রবিবার উত্তর প্রদেশে ৭৩ হাজার কোটি টাকার ৮১ টি নতুন প্রকল্প উদ্বোধন করেছেন। তিনি বলেন,শিল্পের উন্নতি ঘটাতে আমি ভীত নই। আমি চাই আমার দেশকে নতুন এক উচ্চতায় নিয়ে যেতে। এ প্রকল্পে নতুন করে কমপক্ষে ২ লাখ মানুষের চাকরি হবে বলে জানানো হয়। সেখানকার নাম করা শিল্প কারখানাগুলোতে এসব প্রকল্প চালু করা হবে। যে তালিকায় নাম রয়েছে কুমার মঙ্গলাম বিরলা,চেয়ারম্যান আদিত্য বিরলা গ্রুপ,গৌতম আদানি, সুভাস চন্দ্র ইত্যাদি ছাড়াও ভারতের অনেক নামকরা শিল্প কারখানা।