News71.com
 International
 29 Jul 18, 07:11 AM
 265           
 0
 29 Jul 18, 07:11 AM

ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানল।। দুই শিশুসহ নিহত ৫, নিখোঁজ ১৭

ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানল।। দুই শিশুসহ নিহত ৫, নিখোঁজ ১৭

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে দুই শিশুসহ পাঁচজনের প্রাণহানি ঘটেছে।নিহতদের মধ্যে ওই দুই শিশুর প্রপিতামহ এবং দুই দমকল কর্মী রয়েছে। দাবানল থেকে লোকজনকে উদ্ধারের সময় দুই দমকল কর্মী নিহত হয়।এখনও পর্যন্ত ১৭ জন নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।দমকল কর্মকর্তারা জানান, শাসতা কাউন্টিতে তীব্র বাতাসের কারণে আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে।দাবানল ঝড়ে'র কারণে গাছ-পালা উপড়ে গেছে এবং বেশ কিছু গাড়ি উল্টে গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে দমকল বাহিনীর সদস্যরা।কার ফায়ার হিসেবে পরিচিত এই দাবানলে কমপক্ষে ৫শ' স্থাপনা ধ্বংস হয়ে গেছে।এ ছাড়া আরও কয়েক হাজার বাড়ি-ঘর হুমকির মুখে রয়েছে।গত সোমবার একটি গাড়ি বিধ্বস্ত হওয়ার পর দাবানলের সূত্রপাত হয়। প্রায় ৪৮ হাজার একর জমি আগুনে পুড়ে গেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন