News71.com
 International
 29 Jul 18, 06:45 AM
 216           
 0
 29 Jul 18, 06:45 AM

পাকিস্তানে নতুন সরকার গঠনে স্বতন্ত্র ও ছোট দলগুলোর সঙ্গে আলোচনায় পিটিআই

পাকিস্তানে নতুন সরকার গঠনে স্বতন্ত্র ও ছোট দলগুলোর সঙ্গে আলোচনায় পিটিআই

আন্তর্জাতিক ডেস্কঃ জোট সরকার গঠনে ছোট দল ও বিজয়ী স্বতন্ত্র প্রার্থীদের সঙ্গে আলোচনা শুরু করেছে ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টি। চূড়ান্ত ফলে পিটিআই সবচেয়ে বেশি ১১৫ আসন পেয়েছে। কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের দল পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ ৬৪ আসন পেয়ে দ্বিতীয় এবং পাকিস্তান পিপলস পার্টি ৪৩ আসনে জয়লাভ করে তৃতীয় স্থানে রয়েছে। ইমরানের দল এক কোটি ৬১ লাখ ভোট পেয়েছে, যা তাদের প্রত্যাশার চেয়েও ভালো ফল। নওয়াজের দল পেয়েছে এক কোটি ২১ লাখ ভোট। তবে পাকিস্তানের ২৭২ সদস্যের নিম্নকক্ষে একক সরকার গঠন করতে হলে অন্তত ১৩৭টি আসন পেতে হবে। তাই সরকার গঠন করতে হলে ইমরানের দলকে জোট বাঁধতে হবে। বড় দুদলকে দুর্নীতিবাজ বলে তাদের সঙ্গে জোট বাঁধবেন না বলে আগেই ঘোষণা দিয়েছিলেন ইমরান। পিটিআইয়ের এক জ্যেষ্ঠ মুখপাত্র ফয়সাল জাভেদ বলেন, আমরা সরকার গঠনের দ্বারপ্রান্তে…। এমকিউএমের সঙ্গে আলোচনা ভালোমতোই এগোচ্ছে। মুত্তাহিদা কাউমি মুভমেন্ট-পাকিস্তান (এমকিউএম-পি) ৬ আসনে জয়লাভ করেছে। নতুন গঠিত দুই পার্টি সিন্ধুপ্রদেশের গ্রান্ড ডেমোক্রেটিক অ্যালিয়ান্স (জিডিএ) ২টি এবং বেলুচিস্তান আওয়ামী পার্টি (বিএপি) চারটি আসনে জিতেছে। এই দুদলের সঙ্গেও পিটিআই আলোচনা করতে যাচ্ছে বলে জানা গেছে। সরকার গঠন করতে কী কী প্রতিকূলতার মুখোমুখি হতে পারে তা নিয়ে ভাবছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পার্টি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন