News71.com
 International
 28 Jul 18, 07:01 PM
 236           
 0
 28 Jul 18, 07:01 PM

বিভিন্ন দেশের ২ কোটির বেশি মানুষ হত্যা করেছে যুক্তরাষ্ট্র।।

বিভিন্ন দেশের ২ কোটির বেশি মানুষ হত্যা করেছে যুক্তরাষ্ট্র।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্বব্যাপী নিজের আধিপত্য ধরে রাখতে বছরে গড়ে তিন লাখ মানুষ হত্যা করে যুক্তরাষ্ট্র।সে হিসেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে এ পর্যন্ত দুই কোটির বেশি মানুষ হত্যা করাছে দেশটি।এ সময়ের মধ্যে দেশটি ৩৭টি দেশ বা অঞ্চলে আগ্রাসন চালিয়েছে।এই ৩৭টি দেশ বা অঞ্চলে যুদ্ধ ও দ্বন্দ্বে দুই কোটির বেশি মানুষ নিহত হয়েছে।এ জন্য যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী সরাসরি দায়ী।যুক্তরাষ্ট্রের খ্যাতিমান গবেষক, রাজনৈতিক বিশ্লেষক ও ইতিহাসবিদ জেমস লুকাস দীর্ঘদিন গবেষণা করে এমন তথ্য প্রকাশ করেছেন। গত বুধবার তিনি এ বিষয়ে ইরানি গণমাধ্যম প্রেস টিভিকে এক সাক্ষাৎকার দিয়েছেন।জেমস লুকাসের গবেষণার বরাত দিয়ে অ্যাটাক দ্য সিস্টেম ডটকমের প্রধান সম্পাদক ও রাজনৈতিক বিশ্লেষক কেইথ প্রেস্টনও যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় এসব তথ্য প্রকাশ করেছেন।

খবরে বলা হয়েছে,মার্কিন সরকার ওইসব অঞ্চলে দারিদ্র্য, অপরাধ, বর্ণবাদ ও সহিংসতা সৃষ্টির মাধ্যমে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটিয়েছে।মানবাধিকার রক্ষার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র কখনোই শীর্ষপর্যায়ে ছিল না, বরং দেশ ও বিদেশে ব্যাপক হারে অপরাধ ও কুকর্ম করেছে।মানবাধিকারের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র চ্যাম্পিয়ন কিংবা বিশ্বব্যাপী শান্তি ছড়াতে ভূমিকা রেখেছে- এমন ভাবা বোকামি ছাড়া কিছুই নয় বলে মন্তব্য করেন প্রেস্টন। আগে আধুনিক সাম্রাজ্যবাদী ছিল ব্রিটেন, এখন সেই ভূমিকায় যুক্তরাষ্ট্র।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন