News71.com
 International
 28 Jul 18, 06:33 AM
 293           
 0
 28 Jul 18, 06:33 AM

ভারী বর্ষণে ভারতের উত্তর প্রদেশে নিহত ২৭।।

ভারী বর্ষণে ভারতের উত্তর প্রদেশে নিহত ২৭।।

আন্তর্জাতিক ডেস্কঃ ভারী বর্ষণে ভারতের উত্তর প্রদেশের বিভিন্ন জেলায় কমপক্ষে ২৭ জনের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার থেকে রাজ্যের বিভিন্ন অংশে ব্যাপক বৃষ্টিপাতের ঘটনায় এ প্রাণহানি ঘটেছে। গতকাল শুক্রবার উত্তর প্রদেশ সরকারের একজন মুখপাত্রের বরাত দিয়ে সূত্র এ খবর জানায়। রাজ্যের আবহাওয়া অফিস জানিয়েছে,আরও কয়েকদিন রাজ্যজুড়ে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। কর্মকর্তারা জানিয়েছেন,আগ্রায় পাঁচজন,মেইনপুরিতে চারজন, মুজাফফরনগর ও কাসগঞ্জে তিনজন করে, মেরুট ও বারেইলিতে দুইজন করে এবং কানপুর দেহাত, মাথুরা, গাজিয়াবাদ, হাপুর, ঝাঁসি, রায়েবারেলি, জালাউন ও জৌনপুরে একজন করে ব্যক্তির মৃত্যু হয়েছে। রাজ্য সরকারের ওই মুখপাত্র জানিয়েছেন, এসময় আরও ১২ জন আহত হয়েছেন।

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দ্রুত ত্রাণ ও উদ্ধারকাজের জন্য কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের মাঝে নিয়ম মেনে আর্থিক সহায়তা দিতেও নির্দেশ দেন। এছাড়া আহতদের দ্রুত চিকিৎসা সেবা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন