News71.com
 International
 26 Jul 18, 05:15 AM
 387           
 0
 26 Jul 18, 05:15 AM

একদিনেই ভূমধ্যসাগর থেকে প্রায় ৫শ' অভিবাসী উদ্ধার।।

একদিনেই ভূমধ্যসাগর থেকে প্রায় ৫শ' অভিবাসী উদ্ধার।।

আন্তর্জাতিক ডেস্কঃ গত মঙ্গলবারেই ভূমধ্যসাগর থেকে প্রায় ৫শ অভিবাসীকে উদ্ধার করেছে স্পেনের উদ্ধারকারী দল। উদ্ধারকৃতরা স্পেনের উপকূলে পৌঁছানোর চেষ্টা করছিল বলে জানা গেছে।এ ব্যাপারে স্পেনের মেরিটাইম সেফটি এজেন্সি টুইটারে বলেছে, স্পেন ও মরক্কোকে পৃথককারী জিব্রাল্টার প্রণালী ও অ্যালবোরান সমুদ্রে ৩০টি নৌকা থেকে মোট ৪৮৪ জনকে উদ্ধার করা হয়েছে।এদিকে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) বলছে, চলতি বছরের শুরু থেকে ১৮ জুলাই পর্যন্ত ১৮,৬৫৩ জন অভিবাসী স্পেনের উপকূলে পৌঁছায়। এরা মূলত সাব সাহারান আফ্রিকার গায়ানা, মরক্কো, মালি ও মৌরিতানিয়ার নাগরিক।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন