
আন্তর্জাতিক ডেস্কঃ ইবোলা মহামারী শেষ হয়েছে বলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে ডিআর কঙ্গো। প্রায় ১০ সপ্তাহ ধরে বিরাজ করা এই মহামারীতে প্রাণ হারিয়েছে অন্তত ৩৩ জন। ডিআর কঙ্গোর স্বাস্থ্যমন্ত্রী অলি ইলুঙ্গা গতকাল মঙ্গলবার জানিয়েছেন,প্রায় ৪২ দিন ধরে পর্যবেক্ষণ করার পর,ইবোলায় আক্রান্ত হওয়ার নতুন কোন ঘটনা না পাওয়া যাওয়ায় এই দেশের ও আন্তর্জাতিক স্বাস্থ্য নিয়ম অনুসারে ইবোলা মহামারী শেষ বলে ঘোষণা দেওয়া হয়েছে।
১৯৭৬ সালের পর থেকে এইবার সহ ডিআর কঙ্গোতে মোট নয়বার ইবোলা মহামারী আকারে ছড়িয়ে পড়েছে। এইবারের মহামারীর সূত্রপাত হয়েছিল বিকোরো শহরে। সেখানে মে মাসের ৮ তারিখ,প্রথম ইবোলা আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া যায়। ইলুঙ্গা জানান,সব মিলিয়ে সবকিছু যাচাই করার পর জাতীয় সমন্বয়কারী কমিটি ৫৪টি ইবোলা আক্রান্ত হওয়ার ঘটনা নিশ্চিত করেছে। এর মধ্যে ৩৩ জন প্রাণ হারিয়েছেন। বেঁচে গেছেন ২১ জন।