News71.com
 International
 24 Jul 18, 04:24 PM
 385           
 0
 24 Jul 18, 04:24 PM

পশ্চিমবঙ্গের বনগাঁ সীমান্ত থেকে পাঁচ বাংলাদেশি আটক।।

পশ্চিমবঙ্গের বনগাঁ সীমান্ত থেকে পাঁচ বাংলাদেশি আটক।।

আন্তর্জাতিক ডেস্কঃ পশ্চিমবঙ্গের বনগাঁ সীমান্তে রেলওয়ে পুলিশের (জিআরপি) হাতে গতকাল সোমবার এক ভারতীয় দালালসহ পাঁচ বাংলাদেশি নাগরিক আটক হয়েছেন।বনগাঁ রেল স্টেশনে তাদের ঘোরাঘুরি করতে দেখে পুলিশের সন্দেহ হয় বলে তাদের আটক করা হয়।তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে, তাদের পাঁচজন বাংলাদেশের নাগরিক।আটকরা হলেন- দুলাল হাওলাদার (৫৯), রিয়াজ হাওলাদার (১৮), জাহিদুল তালুকদার (১৬), সফিকুল তালুকদার (১৬) এবং সাবির খাঁ।তারা বাগেরহাট জেলার বাসিন্দা।আটক ওই ভারতীয় দালালের নাম শম্ভু দাষ।তার বাড়ি বনগাঁর কালোপুর এলাকায়।পুলিশ সূত্র জানায়, শম্ভু দালালের হাতে নগদ টাকা দিয়ে ওই পাঁচ বাংলাদেশি অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন।গতকাল সোমবার তাদের বনগাঁ আদালতে হাজির করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন