News71.com
 International
 22 Jul 18, 02:10 PM
 367           
 0
 22 Jul 18, 02:10 PM

চীনের দিকে ধেয়ে আসছে টাইফুন ‘অ্যামপিল’ ।। ২ লাখেরও বেশী মানুষকে স্থানান্তর

চীনের দিকে ধেয়ে আসছে টাইফুন ‘অ্যামপিল’ ।। ২ লাখেরও বেশী মানুষকে স্থানান্তর

আন্তর্জাতিক ডেস্কঃ চীনে ধেয়ে আসছে টাইফুন 'অ্যামপিল'। মৌসুমী এই ঝড়ের আঘাত থেকে রক্ষায় চীনের পূর্বাঞ্চল থেকে ২ লাখ ২০ হাজারেরও বেশি মানুষকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। আজ রবিবার সকালে চীনের সাংহাই এবং পৌর এলাকা থেকে প্রায় ১ লাখ ৯৩ হাজার লোককে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে। অন্যদিকে, সাংহাইয়ের পার্শ্ববর্তী জেহজিয়াং প্রদেশ থেকে আরো ৩৮ হাজার লোককে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে। এটি চলতি বছরে চীনে ১০ম টাইফুন।

সাংহাই পৌর কর্তৃপক্ষের আবহাওয়াবিদ জানান,মৌসুমী এই ঝড়টি আজ রবিবার ভোর ৫ টায় প্রায় ১৭০ কিলোমিটার দূরে অবস্থান করছিল। এই ঝড় ঘন্টায় ২৫ কিলোমিটার বেগে এগিয়ে আসছে। অ্যামপিল' আজ দুপুর নাগাদ সাংহাই ও আশপাশের এলাকায় আঘাত হানতে পারে বলে সতর্কবার্তায় জানানো হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন