News71.com
 International
 22 Jul 18, 08:18 AM
 354           
 0
 22 Jul 18, 08:18 AM

ভিয়েতনামে তীব্র ঝড় ।। নিহত ২০, নিখোঁজ ১৬

ভিয়েতনামে তীব্র ঝড় ।। নিহত ২০, নিখোঁজ ১৬

আন্তর্জাতিক ডেস্কঃ ভিয়েতনামে ক্রান্তীয় ঝড় সন টিংয়’র তাণ্ডবে অন্তত ২০ জন নিহত হয়েছে।নিখোঁজ রয়েছেন আরও ১৬ জন। এছাড়া আহত হয়েছেন অন্তত ১৪ জন। দেশটির তল্লাশি ও উদ্ধার বিষয়ক জাতীয় কমিটির বরাত দিয়ে এ খবর দিয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, ক্রান্তীয় ঝড়টি গত বৃহস্পতিবার সাগর থেকে দেশটির উত্তরাঞ্চলীয় উপকূলীয় এলাকায় উঠে আসার পর থেকেই সেখানে ভারি বৃষ্টিপাত শুরু হয়। আর এই টানা বৃষ্টিপাতের কারণে বন্যা দেখা দেয়।যার কারণে ওই এলাকার পাঁচ হাজারেরও বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশটির তল্লাশি ও উদ্ধার বিষয়ক কমিটি জানায়, বন্যায় দেশজুড়ে ৮২ হাজার হেক্টরেরও বেশি জমির ফসল নষ্ট হয়েছে। এছাড়া ১৭ হাজার গবাদিপশু মারা গেছে। গতকাল শনিবার এক বিবৃতিতে দেশটির দুর্যোগ মোকাবিলা বিষয়ক স্টিয়ারিং কমিটি জানায়, আগামী কয়েকদিন ধরে ভারি বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন